1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

উত্তরার বিমান দুর্ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

২২ জুলাই (মঙ্গলবার) রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ সকল নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

গণমাধ্যমে প্রেরিত প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো ক্ষতি নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছে। এ ধরনের দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে দুঃখ ভারাক্রান্ত এই সময়ে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার-পরিজন, সহপাঠী ও শিক্ষকসহ সকলের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া আহত হয়ে শতাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট