1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

রাজবাড়ীতে রুপল হত্যাকাণ্ডে শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক ভ্যানচালককে নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন রাজাপুর এলাকার শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও তার পুত্রবধূ রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।

ডিবি সূত্র যানা যায়, গত ১৭ মে বিকেল ৫টার দিকে রুপল শেখকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায়। সেখানে তাকে স্থানীয়ভাবে চুরি ও এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণের মিথ্যা অভিযোগে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হয়। বেধড়ক মারধরের ফলে রুপলের অবস্থা গুরুতর হলে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুপল শেখ রাজাপুর এলাকার জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনার পর নিহতের মামা মো. কালাম মোল্যা বাদী হয়ে ওই রাতেই ১০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একইসঙ্গে নিহতের মা রাবেয়া বেগমও আদালতে আরেকটি মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের তদন্তভার ডিবি পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তারই অংশ হিসেবে বুধবার রাতে শাশুড়ি রাহেলা পারভীন ও পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট