1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আরএমপিতে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বুধবার (২৪ জুলাই ২০২৫) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যান) পদে পদোন্নতি পাওয়া মো: তৌহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পাওয়া মো: আবুল কালাম আজাদকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার।

এসময় তিনি তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

পুলিশ কমিশনার আরও বলেন,“পদোন্নতির সঙ্গে দায়িত্বও বাড়ে। একজন পুলিশ পরিদর্শক হিসেবে জনগণের আস্থা অর্জন,পেশাদারিত্ব বজায় রাখা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা,নেতৃত্ব ও জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য দিকনির্দেশনাও প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান,পিপিএম,অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি পাওয়া মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম,উপ-পুলিশ কমিশনার (সদর) সহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত,শৃঙ্খলাপূর্ণ এবং সম্মাননা-পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত। সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মুখে দায়িত্ববোধের দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার ছিল সুস্পষ্ট।

পুলিশ বাহিনীর উন্নয়ন ও পেশাগত উৎকর্ষের ধারাবাহিকতায় এই পদোন্নতি অনুষ্ঠান ছিল একটি অনন্য সংযোজন,যা কর্মকর্তা ও সদস্যদের মনোবল ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট