1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সালথায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথায় আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নাসিমা ঐ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কাইয়ুম মাদবর এর স্ত্রী। তবে ঐ গৃহবধুর মৃত্যু নিয়ে এলাকায় নানান চাঞ্চল্যকর প্রশ্ন উঠেছে।

আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দারা প্রশ্নের জবাবে বলেন,নাসিমা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিলেন।তবে গতকাল বুধবার রাতে নাসিমার সাথে তার স্বামী কাইয়ুম মাদবরের ঝগড়া হয়। পরে রাতেই নাসিমা শ্বাস কষ্টে মারা যায় বলে আশ্রয়ণ প্রকল্পে খবর ছড়িয়ে পড়ে।

এদিকে বৃহস্পতিবার সকালে নাসিমার ছোট ভাই আবুল হাসান শরীফ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে অবগত করেন যে, আমার বোনকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে নাসিমার স্বামীর দাবি করেন আমার স্ত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে বড় খারদিয়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের পক্ষে শ্বাসকষ্টে মারা গেছে বলা হলেও তাদের কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়েছে। কেউ বলছে শ্বাসকষ্টে মারা গেছে আবার কেউ বলছে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, যদিও লাশের শীরের আঘাতের কোনো দাগ নেই। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।

ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট