1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গোয়ালন্দে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‌্যালি

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উদযাপনে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড ঘুরে ফের আনসার ক্লাব চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা।
এছাড়া আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি মো. রোস্তম আলী মোল্লা, সাবেক পৌর বিএনপির সভাপতি এ্যাড. এবিএম ছাত্তার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাস, জাজিউর রহমান রাসেল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুব আলম শাহিন, উপজেলা যুবদলের সভাপতি মো. ফারুক দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ।

বিজয় র‌্যালি ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর এক প্রাণবন্ত পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট