1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গোয়ালন্দে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপি কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈম আনসারী। এ সময় তিনি বলেন, বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে তিনি উপজেলার চারটি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতৃবৃন্দের হাতে সদস্য ফর্ম তুলে দেন।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম সবুর শাহীন, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সহ সভাপতি মো. ইলিয়াস মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু বক্কার ছিদ্দিক, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি জাজিউর রহমান রাসেল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক মো. ফারুক দেওয়ান, পৌর যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্র দলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু সহ উপজেলা, পৌর ও চার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট