1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রানীশংকৈলে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত -১

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত জসিম উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর দিঘিপাড়া গ্রামের সলেমান আলীর ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের ২ জনের বাড়ি হরিপুর উপজেলায়, ১ জনের বাড়ি রাণীশংকৈল উপজেলায় ও ১ জনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। রাণীশংকৈল ফায়ার স্টেশনের ফাইটার মামুন এ তথ্য নিশ্চিত করেন। আহতরা হলেন— মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও তার শিশু সন্তান এবং অপর মোটরসাইকেলের আরোহী সঞ্জয় রায় (২৫)।

রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুন বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জসিমউদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সঞ্জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট