1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : আশিকুল আলম লিটু

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

 

রাজশাহীর ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখল করেছেন-সম্প্রতি এমন অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশিকুল আলম লিটু।

তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনো রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের কোনো দোকান দখল করিনি। বরং দোকানঘরের কেয়ার টেকার বাচ্চু আর্টের স্বত্বাধিকারী বাচ্চুর সঙ্গে আমাদের মাঝে মধ্যে উঠাবসা হয়। এটিকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

রাজনৈতিক পরিচয় নিয়ে অভিযোগ প্রসঙ্গে লিটু বলেন, “আমাকে বলা হচ্ছে আমি আওয়ামী লীগের সময়ে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলাম। এটি সত্য নয়। আমি ব্যবসায়ী মানুষ। সে সময় তিনি মেয়র নির্বাচিত হওয়ায় অন্যান্য ব্যবসায়ীর মতো আমিও শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। এর বাইরে আমি কখনো তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছিলাম না।

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলের পদে ছিলাম না। রাজনীতি নয়, বরাবরই ব্যবসার সঙ্গেই জড়িত আছি। ব্যবসা করতে গিয়ে সবার সঙ্গেই উঠাবসা করতে হয়েছে। কিন্তু এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আশিকুল আলম লিটু দাবি করেন, তাঁর বিরুদ্ধে দোকান দখল ও ভাড়া আদায়ের অভিযোগ একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি বলেন, “আমি ব্যবসায়ী হিসেবে সমাজের সবার সঙ্গে মিশেছি। তবে কারও জায়গা দখল করা বা বেআইনি কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।

তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন, যাচাই-বাছাই না করে ভিত্তিহীন অভিযোগ প্রকাশ না করার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট