1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মহাসড়কে যানবাহনের বিরুদ্ধে আহলাদিপুর হাইওয়ে পুলিশের অভিযান, ৮ মামলা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে অতিরিক্ত গতি ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ হোসেন।

সরজমিন দুপুরে দেখা যায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা ও চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।

অভিযানে ওভার স্পিড, লাইসেন্সবিহীন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানোর অভিযোগে মোট ৮টি মামলা দেওয়া হয়।

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও নিয়ম মেনে গাড়ি চালানোর প্রবণতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন বা কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, আজকের অভিযানে মোট ৮টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ওভার স্পিড, লাইসেন্সবিহীন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, মহাসড়কে মানুষের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। নিয়ম ভঙ্গকারী বা লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান চালু থাকলে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট