1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সালথা প্রেসক্লাবের আয়োজনে ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২ টায় সালথা উপজেলা হলরুমে শপথ ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মামুন সরকার।

শপথ গ্রহণ শেষে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. সেলিম মোল্লা প্রেসক্লাবের সকল কাগজপত্র নির্বাচিত সভাপতির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সালথা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি (পান্না) বালা, ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এন কে বি নয়ন, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক সহ বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিক বৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হারুন আর রশীদ, সহ-সভাপতি মিঞা মো. লিয়াকত হুসাইন, এফ এম আজিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোহাম্মাদ নিজাম তালুকদার, কার্যনির্বাহী সদস্য মোঃ সেলিম মোল্লা, এম কিউ বুলবুল হোসাইন, জাকির হোসেন, শরিফুল হাসান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট