1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা

হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে: – মুফতী ফয়জুল করীম

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, একদল খেয়ে পালিয়েছে, আরেকদল খাওয়া শুরু করেছে৷ অন্যায় কমেনি, শুধু হাত বদল হয়েছে। দেশে খুন হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। দেশের এই ক্লান্তিলগ্নে হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে। মানুষ শান্তিতে ঘুমাবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন এর আয়োজনে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আজ আমরা সবাই সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে। থাকবে না কোন বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এ রকম কোনো আইন কখনো শুনিনি। এটা আদালত নয়, এটা ন্যায়বিচার নয়।
আমরা সবাই মিলে মিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।

ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, মুফতী ইমরান হোসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট