1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় ১ যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত অবস্থায় ১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে পদ্মা নদীর গোপালপুর-মৈনটঘাটের পতিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দুর্গা রানী (৫০)। সে উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বিমলের স্ত্রী।

এদিকে দুর্ঘটনার সময় স্পিডবোটে থাকা পাশ্ববর্তী সদরপুর উপজেলার চরচাঁদপুর এলাকার কাজী ফরহাদ(৪৫) নামে এক যাত্রী জানান, স্পিডবোর্টটি বিকাল আনুমানিক সাড়েঁ ৫ টার দিকে গোপালপুর ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে ওপারের দোহার উপজেলার মৈনটঘটের উদ্দেশ্য ছেড়ে যায়।

বোর্টটিতে কয়েকজন মহিলা এবং ৩ জন ছোট ছোট বাচ্চাও ছিল। পতিমধ্যে প্রবল ঢেউয়ের কবলে পরলে পানির ভারে স্পিডবোটি মাঝ পদ্মায় ডুবে যায়।

এসময় বোর্টের তলে আটকে পরে এক মহিলার মৃত্যু ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়। আহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এছারা বাকি গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুর্তজা বিন মোরশেধ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট