1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

বাগাতিপাড়ায় প্রতিপক্ষের আগুনে পুড়ে গেল ঘরের মালামাল

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার রামপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঘরে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুস্তুম আলী মিলটন বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে রুস্তুম আলী মিলটন উল্লেখ করেন, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একই গ্রামের এসকেন্দার আলী (৪৫) ও সেলিম রেজা (৪০) তার ঘরের পূর্ব দুয়ারি কক্ষে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের ভেতরে রাখা পেঁয়াজ, গম, চাল, গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

রুস্তুম আলী মিলটন বলেন, “রাতে ঘুমানোর সময় আগুনের শব্দ শুনে উঠে দেখি প্রতিপক্ষ জানালা দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।”

তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট