1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

 

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। কর্মশালার সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অচিন্ত কুমার কীর্ত্তনিয়া এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কর্মশালার শুরুতে সূচনা বক্তব্যে ডা. অচিন্ত কুমার কীর্ত্তনিয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্য, সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এজন্য জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি আরও জানান, এ বছর জেলায় ৯ থেকে ১৫ বছর বয়সী ৩ লক্ষ ১১ হাজার ৭২১ জন শিশুকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য খাতে সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম জনগণের কাছে তথ্য পৌঁছে দিয়ে সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নেয়।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, Gavi, PATH, UNICEF এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট