1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাগাতিপাড়ার প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত — প্রতিবাদ জানালেন তিনি

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

সম্প্রতি একটি অনিবন্ধিত অনলাইন মাধ্যমে “বাগাতিপাড়ায় প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাহিমা খাতুন।

এক প্রতিবাদ লিপিতে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। ফাহিমা খাতুন বলেন, “আমি পরিষদের নিয়ম ও সদস্যদের পরামর্শ অনুযায়ী কাজ করি। প্রতিটি প্রকল্প আইন ও বিধি অনুযায়ী বাস্তবায়ন হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব অভিযোগ এনেছে।”

তার ছেলে এস এম মশিউর রহমান মিশু বলেন, “আমি ইউনিয়ন পরিষদের কোনো কার্যক্রমে জড়িত নই। রাজনৈতিক উদ্দেশ্যে আমার নাম জড়ানো হয়েছে।”

এছাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম জানান, “আমি শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করি। কোনো অনিয়মে জড়িত নই এবং কাজের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখি।”

ফাহিমা খাতুন বলেন, “একজন নারী জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছি। উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে আমাকে অপসারণের চেষ্টায় গণতন্ত্র ও স্থানীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।”

তিনি গণমাধ্যম ও জনসাধারণকে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদে বিশ্বাস না করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট