1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

ভোরের কুয়াশায় জানান দিচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম,  ঠাকুরগাঁও প্রতিনিধি

শরতের বিদায়ের সাথে সাথে হেমন্তের শেষে শীত তার আগমনী বার্তা প্রকৃতির মাঝে ছড়িয়ে দিতে শুরু করে। ভোরের কুয়াশা, শিশির ভেজা ঘাস, হিমেল হাওয়া এবং খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি শীতের আগমনের ইঙ্গিত দেয় ঠিক তেমনি উওরের জেলা ঠাকুরগাঁও ভোরবেলা ঘনকুয়াশা আবছায়া ঘাসের ডকায় শিশির বিন্দু এবং সকালে হিমশীতল ঠান্ডা মৃদু হাওয়ায় বলে দিচ্ছে শীতের আগমন হবে ।

সাইবেরিয়া থেকে আসা নানা রঙের অতিথি পাখি এবং বাজারে শীতকালীন সবজির আগমনও এই সময়ের বিশেষ আকর্ষণ।বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতুচক্রের আবর্তনে শীতকাল আসে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। উত্তরের হিমেল হাওয়া এবং কুয়াশায় ঢাকা সকাল আমাদের দেশের শীতকালকে আরও মনোরম করে তোলে। শীতকাল বাংলার প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রায় এক বিশেষ প্রভাব ফেলে।

শীতকালে প্রকৃতি একটি নতুন রূপ ধারণ করে। সকালবেলা ঘন কুয়াশায় চারপাশ আবৃত থাকে। কোনো কোনো দিন সূর্যের দেখা পাওয়া দুষ্কর হয়। গাছের পাতা বিবর্ণ হয়ে পড়ে এবং অনেক পাতা ঝরে যায়। প্রকৃতির এই নিস্তব্ধতা যেন শীতের আগমনী বার্তা বহন করে
শীতের সকাল শিশিরভেজা ও কুয়াশায় মোড়া। সকালবেলা পথঘাট থাকে নির্জন। গ্রামে-গঞ্জে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে দেখা যায়। শহরে মানুষের কর্মব্যস্ততা শুরু হয় অনেক দেরিতে। তবে দরিদ্র ও ছিন্নমূল মানুষদের জন্য শীতের সকাল কঠিন। গরম কাপড়ের অভাবে তাদের শীতের কষ্ট বেড়ে যায়।
বাংলার ঋতুচক্রের পঞ্চম ঋতু শীতকাল। এটি পৌষ ও মাঘ মাসজুড়ে বিরাজ করে। তবে কার্তিকের শেষ থেকে শীতের প্রভাব শুরু হয় এবং ফাল্গুন মাস পর্যন্ত টিকে থাকে।
শীতকাল কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় আমন ধান কাটা হয় এবং নবান্নের উৎসব পালিত হয়। খেজুরের রস ও গুড়, পিঠা-পুলি, চিড়া-মুড়ি শীতকালকে আরও উপভোগ্য করে তোলে। শীতকালে শাকসবজি, টাটকা মাছ, এবং নানা ধরনের ফল সহজলভ্য হয়। এ সময় মানুষের কাজের ক্ষমতা বাড়ে এবং মশার উপদ্রব কমে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট