1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী Link Factory Verification

রাজবাড়ীতে ১৯ জেলের কারাদণ্ড

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী (সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত) এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা, বাংলাদেশ কোস্টগার্ড এবং গোয়ালন্দ উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ইলিশ ধরার সময় জেলেদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযান চলাকালে প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনমিটার কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) দুপরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন মা ইলিশ সংরক্ষণে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ইলিশের প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট