1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের এর মাসিক কর্মীসভা অনুষ্ঠিত

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন মধুখালী প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেলস্ ম্যানেজার মোঃ রাজিব হোসেনের এর সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর, বুধবার সকাল ৯ থেকে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জসীম উদ্দিন (ডিএমডি, প্রজেক্ট হেড), বিশেষ অতিথি ছিলেন মোঃ শরিফুল ইসলাম (আরএসএম, অফিস ইনচার্জ)। এসময় আরো উপস্থিত ছিলেন সজিব আহমেদ, নারদ শাহা, সজীব হোসেন, আল-আমিন চোকদার, জেসমিন আক্তার, মাহফুজা খাতুন, লিমা খাতুন, শাপলা খাতুন, রুপালী খাতুন, ফারজানা খাতুন, সেলিনা বেগম, আজিজুল হোসেন, রহিম শেখ, মাফুজা বেগম, হাবিবা খানমসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশেষ অতিথি মোঃ শরিফুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, এখানে জনগণের সেবাকে নৈতিক দায়িত্ব ও কর্তব্য মনে করে কাজ করা হয়। ইসলামিক শরিয়তসম্মতভাবে গ্রাহকের দাবি ও প্রাপ্য পূরন করা হয়। এই প্রতিষ্ঠানের গ্রাহকের আমানত রক্ষায় দেশের সরকার নিরাপত্তা প্রদান করে তাই গ্রাহকের আমানত থাকে সুরক্ষিত”। বিশেষ অতিথির বক্তব্যর পর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মধুখালী অফিসের ইনচার্জ মোঃ রাজিব হোসেন, তিনি বলেন, “সকল অফিসারদের নিয়মিত অফিসে আসতে হবে ও সকল গ্রাহকের সাথে যোগাযোগ রাখতে হবে। গ্রাহকের যেকোনো সমস্যায় পাশে থেকে সমাধান বের করতে সহযোগীতা করতে হবে। কোনো গ্রাহক যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।” তিনি আরো বলেন, “আমরা আগামীতে লক্ষমাত্রা অর্জন করে মধুখালীকে অন্যান্য অফিসের কাছে রোল মডেল হিসাবে দাড় করাতে চাই, এক্ষেত্রে আমার সকল অফিসারদের সহযোগীতা কামনা করছি যেন আমরা একসাথে এগিয়ে যেতে পারি। এরপর উপস্থিত অফিসার ও গ্রাহক তাদের মতামত ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি মোঃ জসীম উদ্দিন (ডিএমডি, প্রজেক্ট হেড) বলেন, “বাংলাদেশের ৩৬ টি লাইফ ইন্সুরেন্সের মধ্যে একমাত্র বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। যারা শতভাগ শরিয়াহ্ বোর্ড ও মডেল দ্বারা ব্যবসা পরিচালনা করে থাকে এবং ৭ দিনের মধ্যে গ্রাহকের যেকোনো দাবি পরিশোধ করে থাকে। শতভাগ অনলাইন ও ব্যাংকিং এজেন্টদের মাধ্যমে লেনদেন করে থাকে তাই গ্রাহকের কোনো অর্থ কোম্পানির কোনো কর্মীর পকেটে যাওয়ার সুযোগ নেই। টাকা এ্যাকাউন্টে জমা হওয়ার সাথে সাথে গ্রাহক নিজের মুঠোফোনে ক্ষুদে বার্তা ও ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে নিজের সঞ্চিত অর্থ ও লেনদেন দেখার সুযোগ পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট