1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

মধুখালীতে ইউপি সদস্য সেলিম শিকদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন , মধুখালী :

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম শিকদারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া টু ভাটিখাল সড়কে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য মোঃ সেলিম শিকদারের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ওবায়দুর মৃধা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন—যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ সেলিম শিকদার বলেন, “আমার বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছি। আমার সম্মানহানির উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের কৃষক মোঃ সুবহান শেখ,মোঃ ইকবাল সেখ, মোঃ সেলিম মোল্লা, মোঃ আলমগীর মণ্ডল, মোসাঃ পারুল বেগম, মোসাঃ রহিমা বেগম ও মোসাঃ শেফালি বেগমসহ স্থানীয় আরও অনেকে।তারা সবাই অবিলম্বে ইউপি সদস্য সেলিম শিকদারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট