1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় মোটরসাইকেল দূর্ঘটনায় যোগারদিয়া স্কুল ক্রীড়া শিক্ষক নিহত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৪৭) নামে যোগারদিয়া স্কুল ক্রীড়া শিক্ষক নিহত হয়েছেন। এঘটনায় দুই স্কুল শিক্ষার্থী সহ আহত হয়েছেন ৪জন।

আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের ফুকরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন-  সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের মৃত আঃ রব শেখের ছেলে ও যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০ টার দিকে শিক্ষক ইব্রাহিম হোসেন স্কুলের দুই শিক্ষার্থীকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলায় একটি স্কাউট প্রোগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফুকরা গ্রামের মধ্যেপাড়া মুনছুর কাঁছা নামকস্থানে পৌঁছালে সালথা থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ইব্রাহিম হোসেন সহ ৫জন আহত হয়। সালথা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষনা করেন৷ অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুত্বর আহত হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম হোসেন মারা গেছেন।
এঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো চারজন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট