1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা

নাগরিক পরিবীক্ষণ তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতে প্রাপ্ত তথ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে পারসাঐল কমিউনিটি ক্লিনিকের নাগরিক পরিবীক্ষণ সংক্রান্ত তথ্য উপস্থাপন করে এই মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক ফোরাম।

এই কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল খান ফাউন্ডেশন, বাস্তবায়ন সহযোগিতায় আলো, নাটোর, আর্থিক সহযোগিতায় এসডিসি (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, এবং কারিগরি সহযোগিতায় নাগরিকতা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া, ইউএইচ অ্যান্ড এফপিও ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন, নাটোর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, এবং কলম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হারুন আলী, যিনি সভার সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় নাগরিক ফোরামের সদস্যরা স্থানীয় সেবা খাতের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেন এবং নাগরিক সেবা আরও উন্নয়নে প্রস্তাবনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভাটি পরিচালনা করেন নাগরিক ফোরামের সদস্য মো. জুলহাস কাইয়ুম, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিক ফোরামের সদস্য এস. এম. লিটন আলী।

নাগরিক অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট