1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মানবাধিকার সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে গোয়ালন্দে দিনব্যাপী সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী):

রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের অংশগ্রহণে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ প্রেসক্লাব কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী গোয়ালন্দের ২৫ জন সাংবাদিককে মানবাধিকার সুরক্ষা, তথ্যসংগ্রহের কৌশল, সংবেদনশীল ঘটনার যথাযথ উপস্থাপন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মানদণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, মানবাধিকার সাংবাদিকতার ক্ষেত্রকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ সভাপতি ও চ্যানেল আই এর চিফ ক্রাইম রিপোর্টার এনামুল কবির রূপম, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক মিসেস নাসরিন গীতি, ডেইলি বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহমেদ উল্লাহ, বিএমএসএফ মহাসচিব ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মো. নজরুল ইসলাম, আমিনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সভাপতি গণেশ পাল, সহ সাধারণ সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, সদস্য মো. সিরাজুল ইসলাম, উদয় দাস, কুদ্দুস-উল-আলম, রাকিবুজ্জামান রাকিব, জাকির হোসেন, আক্তাউজ্জামান রনি, সুজন ফকির, ফয়সাল, সুমন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে  সনদপত্র তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট