1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

ফরিদপুর চিনিকলের ৫০ তম মাড়াই মৌসুমের উদ্বোধন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিনবঙ্গের একমাত্র সরকারী ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার ।

এ উপলক্ষ্যে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে বিকাল ৩ টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান রসায়ন আনিসুল আজম,বিশিষ্ট আখচাষী মো. আবু তালেব মোল্যা।

চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, মাঠে ৪ হাজার ৭শত ৫৪ একর দন্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ হাজার মেঃটন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫হাজার ১শত ৬০ মেঃটন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মো. ওবায়েদ বিন নাসের।বিকাল ৫ টায় অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট