1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ঈদে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার নগদ অর্থ ও শাড়ি বিতরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে- শামা ওবায়েদ বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিঠুন সরকার গ্রেফতার রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত রাজবাড়ীতে তরুণ উদ্যোক্তা জাসমার জৈব সার ও কৃষি মাঠ পরিদর্শনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক রাজবাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার-১

চিথলিয়ায় শুরু হলো কাবিখার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের ছোট চিথলিয়া এলাকায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় দীর্ঘদিন অবহেলিত সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাঁকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন।

স্থানীয়দের অভিযোগ, মালিকের বাড়ি থেকে জহুরুলের জমি পর্যন্ত সড়কটি বহুদিন সংস্কার না হওয়ায় পথচারীরা নিত্যদিন ভোগান্তির মুখে পড়তেন। পানি জমে থাকা, খানাখন্দ এবং ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে বর্ষায় চলাচল ছিল আরও দুর্বিষহ। অবশেষে প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনের উদ্যোগে কাবিখা প্রকল্পের মাধ্যমে এ সড়কটির সংস্কার শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন,
“এলাকার মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সড়ক সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।”

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান, সাবেক পাঁকা ইউনিয়ন যুবদলের সেক্রেটারি শহিদুল আলম চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, সংস্কারকাজ সম্পন্ন হলে গ্রামটির সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং কৃষিপণ্যের পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে। এলাকাবাসীর মতে, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে এই সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট