1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

রাজিব হোসেন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণকান্দা বাজারের মুদির দোকানের ব্যবসায়ী, কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের মৃত এখলাস সরদারের ছেলে মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিজানুর লিখিত বক্তব্য বলেন বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণকান্দা বাজারে নিজের দোকানে যাওয়ার সময় একই গ্রামের হাবিবুর রহমান তারা মেম্বার, মোঃ রকিব মোল্যা, ও রবি মোল্যা সহ কয়েকজন সন্ত্রাসী মিলে তাকে ব্যাপক মারধর করে।
এ সময় মোঃ মিজানুর রহমান চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
মিজানুর রহমান মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করে বর্তমানে বাড়িতে রয়েছেন।
মিজানুর সাংবাদিকদের বলেন, তারা মেম্বার ও তার দলবল ব্রাহ্মণকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে থাকে,বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা ফেরত দেয় না। মিজান তার মুদির দোকানের বাকির টাকা চাইতে গেলে,উল্টা মিজানের কাছে তারা বাহিনী ৫০ হাজার টাকা দাবি করে,
এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে তারা মেম্বার মিজানের উপর সন্ত্রাসী হামলা চালায়।
এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচাত ভাই জামাল হোসেন, ভাগ্নে মোঃ আলম, মো নাসির, কামরুল, মুরছালীন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট