1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় ইউনিয়ন পর্যায়ে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলার ইউনিয়ন পর্যায়ে বল্লভদী ইউনিয়নে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে বল্লভদি ইউনিয়নের বাউষখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সাথে এ মতবিনিময় সভা করেন সালথা থানা পুলিশ।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা থানার পরিদর্শক (ওসি) মোঃ বাবলুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, সালথা থেকে মাদক কারবারী ও চাঁদাবাজী বন্ধ করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এসব অন্যায়ের সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, এই সালথা উপজেলা কৃষিতে ভরপুর। মহামুল্যবান সম্পদ কৃষি জমি। কি কারণে মানুষ কাইজ্জ্যা-মারামারী করবে। কাইজ্জ্যা মারামারী বাদ দিয়ে সবাই কৃষি কাজে মন দিলে আগামী ৫ বছরে সালথা উপজেলা সোনার সালথা হিসেবে তৈরি হবে। সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সালথা গড়তে চাই।

বল্লভদি ইউনিয়ন বিট অফিসার এসআই আবু কাওসার সবুজ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, বল্লভদি ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান (মাষ্টার), সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্যা, বিএনপি নেতা আউয়াল মুন্সী, চাঁন মিয়া, ওলিয়ার ফকির, দাউদ ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোল্যা, বাউষখালী বাজার বণিক সমিতির সভাপতি এমদাদ ফকির, বল্লভদি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিকাইল হোসেন, ইউপি সদস্য মোঃ ওয়াহিদুল ইসলাম, যুবদল নেতা লিটন মাতুব্বর, মোঃ জসিম মোল্যা প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট