1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

 

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার সামনে সুদের ফাঁদ ও চেক প্রতারণার মাধ্যমে সহজ-সরল মানুষকে ফাঁসিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে আ: রশিদ নামের এক আইনজীবীর শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, নাটোর উকিলবারের সদস্য ও উপজেলার হারোয়া গ্রামের অ্যাডভোকেট আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চড়া সুদের ফাঁদ ও চেক সংক্রান্ত প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন্ন এলাকার ভুক্তভোগী তাইজুল, আব্দুল মোতালেব, অপু, মোঃ সেলিম এবং মোঃ মফিজ উদ্দিন।
বক্তারা আরো বলেন, অভিযুক্ত আইনজীবীর কর্মকাণ্ডের কারণে বহু নিরীহ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আইনজীবী আব্দুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর মুঠোফোনে জানান, আ: রশিদের বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যেই তাকে শোকজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট