1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ট্রেনের এসি কোচ থেকে গাঁজা উদ্ধার

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে


সৈয়দ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:

‎নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী একটি ট্রেনের এসি বগি থেকে গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী  কালনী এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইটি স্কুল ব্যাগ থেকে ৪ কেজি  গাঁজা উদ্ধার করা হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে  ট্রেন থামার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত একটি নির্দিষ্ট এসি বগির কাছে ছুটে যান। পরে বগির ছাদে থাকা এসির পাখার উপরের সেফটি নেট খুলে সেখান থেকে দুটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

‎ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ হোসেন শিহাব বলেন, ট্রেনের ছাদ থেকে  ব্যাগ দুটি নামানোর পর আমাদের সামনেই এর চেইন খুললে ভেতরে হলুদ কাগজে মোড়ানো দুটি প্যাকেট দেখতে পাই। পরে রেলওয়ে পুলিশ এগুলো জব্দ করে।

‎নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ভৈরব রেলওয়ে  থানা সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি স্কুল ব্যাগে থাকা আনুমানিক ৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট