1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

ঐক্যের বার্তা দিয়ে ফরিদপুর-০২ আসনে জোট প্রার্থীর পক্ষে মাঠ ছাড়লেন জামায়াত মনোনীত প্রার্থী সোহরাব হোসেন

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুর-০২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী (ধলা) হুজুরকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইসলামী ঐক্যের স্বার্থে জোটের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাওলানা সোহরাব হোসেন। পোস্টে তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের সার্থে ফরিদপুর-০২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।”

তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে ১০ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, ফরিদপুর-০২ আসনে জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জামায়াত মনোনীত প্রার্থীর সরে দাঁড়ানো জোটের প্রার্থীর অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট