1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

হালসা ইউনিয়নের উন্নয়নে প্যানেল চেয়ারম্যান বদর উদ্দিনের সক্রিয় ভূমিকা

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

৭ নং হালসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদর উদ্দিন এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান বদর উদ্দিন ইউনিয়নের রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, অসহায় ও দরিদ্র পরিবারের সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা এবং সামাজিক সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের সেবাগুলোকে আরও জনবান্ধব করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করছেন। গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তার উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক ফল বয়ে এনেছে বলে জানান সচেতন মহল।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বদর উদ্দিন একজন সহজ-সরল ও মানুষের দুঃখ-কষ্ট বোঝেন এমন জনপ্রতিনিধি। যেকোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করেন, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

প্যানেল চেয়ারম্যান বদর উদ্দিন বলেন, “হালসা ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।” স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব ও সক্রিয় ভূমিকার মাধ্যমে ৭ নং হালসা ইউনিয়ন ভবিষ্যতে আরও উন্নত ও সমৃদ্ধ ইউনিয়নে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট