1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীর ডাকাতের প্রভাব বেড়েছে হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ মধুখালীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের সব অর্জনই বৃথা হয়ে যাবে।

তিনি বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম-খুন হয়েছে, প্রাণ গেছে আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের।

কদিন আগে দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যুও আমাদের নাড়া দিয়েছে। এসব আত্মত্যাগ বৃথা যাবে, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।”

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, “আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সে সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ জানাই, আপনারা ঐক্য ধরে রাখবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল,লসালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদ, শাহিনুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট