1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

নগরকান্দায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সহ আটক ১৮

লিয়াকত হোসেন, নগরকান্দা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

লিয়াকত হোসেন, নগরকান্দা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর অন্তগর্ত শাকপালদিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সহ ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ০১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ০১টি কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ০৭টি বর্শা, ০৮টি কাস্তে, ০৬টি রামদা, ০৫টি ছোট ছুরি, ​০৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা, ​০৬টি অ্যান্ড্রয়েড ফোন এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) রাত ০৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোট ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। তারা হলেন: মো: সহিদ মোল্লা (৬৫), মো: শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো: পারভেজ ফকির (২৫), মো: নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো: ইয়াসিন মোল্লা (১৬), মো: আজিম মোল্লা (২৭), মো: শাজাহান শেখ (৩৬), মো: রবিউল মোল্লা (৩০), মো: ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) এবং জয়নব বেগম (৬০) গ্রামঃ শাকপালদিয়া, ইউনিয়নঃ তালমা, উপজেলাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর।

আটক আসামি এবং উদ্ধারকৃত মালামাল নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়,জানুয়ারি ২০২৬ মাসে নগরকান্দা উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। তথাপি, যৌথবাহিনী কর্তৃক মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তার, ককটেল ও নানা দেশীয় অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এছাড়াও, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট