1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীর ডাকাতের প্রভাব বেড়েছে হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ মধুখালীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন

সারিয়াকান্দিতে মতিন মন্ডলের কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি:

সারিয়াকান্দি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের কবর জিয়ারতের মধ্য দিয়ে সারিয়াকান্দিতে ২৩ জানুয়ারী শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেন বগুড়া-১ আসনে বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

কবর জিয়ারত শেষে ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা, ভেলাবাড়ী, জোরগাছা, সোনাপুর ও বাঁশহাটা এলাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি। তিনি বলেন ধানের শীষে ভোট দিলে বগুড়ার সন্তান প্রধানমন্ত্রী হবেন। মানুষের ভাগ্য উন্নয়ন ও সমস্যা দূর হবে। নারীদের ও কৃষকের উন্নয়ন সহ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হবে। তাই সকলকে আগামী ১২ ফেব্রুয়ারী ফজরের নামাজ আদায় করে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। বিএনপি সরকার গঠন করলে ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা হবে বলেও জানান।

এসময় পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমি, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বিশু মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউদ্দৌলা মামুন। এসময় যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, সাইবার দল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট