1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট চাইলেন আবুল কালাম আজাদ

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

শনিবার (৩১ জানুয়ারি) বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াদদিয়াড় ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রত্যাশার কথা শোনেন তিনি।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। প্রচারণার সময় ভোটাররা তাদের সমস্যা,
অভাব-অভিযোগ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।

আবুল কালাম আজাদ বলেন, “মানুষের যে ভালোবাসা ও আস্থা পাচ্ছি, তা আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে। জনগণের আশা বাস্তবায়নে সততা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে চাই।”

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, জনগণের সমর্থনের মাধ্যমেই সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল।

এ সময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, ফাগুয়াদদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন, সেক্রেটারি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা ও থানা শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট