1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মধুখালীতে চ্যানেল এস”র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

“সব কথা সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে নানা আয়োজনে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল এস” এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মফিজুর রহমান মুবিন।

মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত সাহা, চ্যানেল এস এর সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইন , মানবকণ্ঠ পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি মোঃ শাহজাহান হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সদস্য মোঃ লেলিন মাহমুদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, চ্যানেল এস দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরছে। আগামীতেও চ্যানেলটি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে কেক কাটা ও র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট