1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা

সালথার দূর্গাপুর গ্রামে পাকা রাস্তার অভাবে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ ভোগান্তিতে গ্রামবাসী

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

প্রতিনিয়ত পায়ে হেঁটে যাতায়াত করে দুই গ্রামের মানুষ। সামান্য বৃষ্টি হলেই কাঁদায় পিচ্ছিল হয়ে চলাচলে অনুপযোগি হয়ে ওঠে কাঁচা রাস্তা। বর্ষার দিনে চারিদিকে থৈ থৈ পানির ঢেউয়ে তলিয়ে যায় রাস্তাটি। ইমার্জেন্সী ভাবে রোগি নিয়ে হাসপাতালে যাওয়ার নেই কোন সুব্যবস্থা।

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অর্ধেক ও দুর্গাপুর গ্রামের এমন চিত্র চোখে পড়ে। বিদ্যুৎ সেবা ছাড়া ওই দুটি গ্রামে লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া। ভোগান্তির কোন শেষ নেই স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ গ্রামবাসীর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোবিন্দপুর গ্রামের আইয়ুব খানের বাড়ি থেকে দুর্গাপুর শেষ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাচা পড়ে আছে। এই রাস্তায় চলাচলে নেই কোন ব্যবস্থা। দুর্গাপুর ও গোবিন্দপুর গ্রামের হিন্দু- এবং মুসলিম ধর্মের মানুষ চরম ভোগান্তিতে জীবন-যাপন করছেন। শিশু বাচ্চারাও সময় মতো স্কুলে যেতে পারছেন না রাস্তার অভাবে।

স্থানীয় গোবিন্দপুর গ্রামের মাহফুজ খান, জাকির হোসেন, গোলাম আলী খান জানান, আটঘর ইউনিয়নের খাগৈড় ব্রীজ থেকে কড়াইবাড়িয়া দুর্গাপুর রাস্তার এক কিলোমিটার এইচবিবি থাকলেও বাকি প্রায় দেড় কিলোমিটার রাস্তা আজও পাকা হয়নি। আর এতে দুইগ্রামে কয়েক হাজার মানুষ ভোগান্তিতে আছে। রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও সংম্লিষ্ট কর্তৃপক্ষের দৃষি আকর্ষন করছেন তারা।

দূগাপুর গ্রামের জগদীশ বাড়ৈ ও ঝর্না রানী জানান, কড়াইবাড়িয়া দুর্গাপুর মৌজা সকলেই হিন্দু সম্প্রদায়ের লোক। এখানে নেই কোন যান চলাচলের রাস্তা। বাচ্চারাও স্কুল-কলেজে সময় মতো যেতে পারে না। পাকা রাস্তা না থাকায় চিকিৎসা সেবা থেকে শুরু করে সব সেবা থেকে বঞ্চিত তারা। দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবী গ্রামবাসীর।

সালথা উপজেলা প্রকৌশলী মোঃ আবু জাফর মিয়া বলেন, গোবিন্দপুর ও দুর্গাপুর গ্রামের রাস্তার বিষয়টি আমার নলেজে আছে। এখানে এক কিলোমিটার রাস্তা এইচবিবি করা আছে। বাকি ১.২০ কিলোমিটার রাস্তা পাকাকরণ ও রাস্তার মাঝে একটি কালভার্ট চেয়ে আবেদন করা হয়েছে। পাস হয়ে আসলেই কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট