1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় ঈদুল ফিতর উপলক্ষে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথা থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭মার্চ) সকাল ১১ টায় সালথা থানার হলরুমে উপজেলার বিভিন্ন বাজার কমিটি, বাজার ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, মাহিন্দ্র ও অটো ড্রাইভারদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন, থানার তদন্ত (ওসি) কেএম মারুফ হাসান রাসেল, ইউনিয়ন বিট অফিসার, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সালথা বাজার বণিক সমিতির সহসভাপতি আঃ জব্বার মাতুব্বর, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু সহ উপজেলার বিভিন্ন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।

এসময়ে সালথা সদর বাজার বণিক সমিতির ও বিভিন্ন বাজারের কমিটির সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন এবং অটো, মাহিন্দ্র ড্রাইভার ও বাজার ব্যবসায়ীরা তাদের নানামুখী সমস্যা তুলে ধরেন।
সহকারী পুলিশ সুপার ( নগরকান্দা – সালথা) সার্কেল মাহমুদুল হাসান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ সদস্য বিশিষ্ট বিশেষ একটা টিম গঠন করা হয়েছে, এরা প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টহলে নিয়োজিত থাকবে এছাড়া মোটরসাইকেলে ২ টি টিম সর্বদা টহল দিবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। বিভিন্ন ইউনিয়নে কিছু ছ্যাচড়া চোর আছে এর মূল কারণ হচ্ছে মাদক, এ মাদকের টাকার জন্য এসকল ছোট্ট খাটো চুরি ছিনতাই গুলো করে থাকে এদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সালথা সদর বাজারের যানজট নিরোশনের জন্য টহলরত পুলিশ সদস্যরা আজ থেকে কাজ করবেন।

সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও কোন চাঁদাবাজির অভিযোগ নেই, আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের আশ্বস্ত করছি কেউ চাঁদাবাজি সহ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট