1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নবীনগরে ইফতার সামগ্রী বিতরণ

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর পূর্বপাড়া যুব সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।

ইফতার সামগ্রীতে রয়েছে মুড়ি, আলু, পেঁয়াজ, চিনি, সেমাই, কিসমিস, দুধের প্যাকেট, ছোলাবুট, নুডুলস এবং তেল।

সংগঠনের সদস্যরা জানান, আমাদের কুড়িঘর পূর্বপাড়ার যুবকদের সহযোগিতায় প্রতিবছরের মতো এ বছরও প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সংগঠনের সদস্যরা গ্রামের অসহায় মানুষদের সহযোগিতাসহ জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে, সেই আশা ব্যক্ত করেছেন।

স্থানীয় লোকজন জানান, কুড়িঘর পূর্বপাড়া যুব সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় প্রতিবছর রমজান মাসে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালিত হয়। সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা প্রবাসী ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট