1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সালথায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হরিপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিপুরে বাস–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত – ১

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আলমগীর সীমান্তবর্তী এলাকা বেসরকারি বর্ডার লাইন স্কুল এন্ড কলেজ স্কুলের পরিচালক ছিলেন বলে জানা গেছে।রবিবার ৮ই মার্চ বিকেলে উপজেলার জাদুরানী বাজার সংলগ্ন কামারপুকুর এলাকায় কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন মোটরসাইকেলে করে জাদুরানী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তাদের হাসপাতালে নেওয়ার পথে আলমগীরের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্হায়নীয়রা জানান, ঘটনাস্থলের রাস্তা একটি তীব্র বাঁকযুক্ত হওয়ায় এবং মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং আলমগীরের মাথায় গুরুতর আঘাত লাগে।

নিহত আলমগীর হোসেনের বাড়ি হরিপুর উপজেলার আটঘরিয়া গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট