1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীর ডাকাতের প্রভাব বেড়েছে হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ মধুখালীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন

রানীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ২৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ ২০২৬) আনুমানিক রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের আবাদতাকিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সহোদর গ্রামের নজরুল ইসলামের ছেলেমো. রায়হান (৩৮) ও পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে রুবেল মিয়া (৫০)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, এদিন তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট