1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক পলাশের সংবাদ সম্মেলন

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে ফেসবুকে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক পলাশ।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে
লিখিত বক্তব্যের মাধ্যমে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হোসেন পলাশ। তিনি মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সারাদেশের কোনো জেলা বা থানায় আমার বিরুদ্ধে নারী নির্যাতন বা নারী কেলেঙ্কারি সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা নেই। কিন্তু ‘এফ টিভি’ নামে একটি ফেসবুক পেজে এনামুল খন্দকার নামের এক সংবাদকর্মী একজন নারীর সঙ্গে তার একটি এডিট করা ছবি পোস্ট করে সেখানে নারী কেলেঙ্কারি সংক্রান্ত মামলা নম্বর ২৭/২৫ উল্লেখ করেন। পরবর্তীতে সংবাদকর্মী মিজান সরদারসহ আরও অনেকে বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে সেটি শেয়ার করেন।
তিনি দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তিনি প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইউরোপের একটি দেশে পাঠানোর কথা বলে ওই ব্যক্তি তার কাছ থেকে টাকা নেন এবং লেনদেনের প্রমাণ হিসেবে একটি চেক দেন। কিন্তু পরে তিনি সঠিকভাবে প্রবাসে যেতে না পেরে দেশে ফিরে আসেন।
পরবর্তীতে ওই ব্যক্তির কাছে টাকা ফেরত চাওয়া হলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি চেক ডিজঅনারের মামলা দায়ের করলে পাল্টা প্রতিহিংসা থেকে ওই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন, যার নম্বর ২৭/২৫।
মেহেদী হোসেন পলাশ বলেন, ওই মামলাকে কেন্দ্র করেই ফেসবুকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নারী কেলেঙ্কারির অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট