1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় সালথা বাইপাস সড়কে আই লাভ চত্বরে জামায়েত ইসলামীর আয়োজনে গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের হতদরিদ্র এলেম শেখকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটা নতুন অটোভ্যান প্রদান করা হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা আমীর মাওলানা আবুল ফজল মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসান গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি তুফাজ্জেল হোসেন, গট্টি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী নেতা মোঃ ওয়ালী উজ্জামান প্রমূখ।
সালথা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অটোভ্যান টি উপহার হিসেবে পেয়ে এলেম শেখ বলেন, আমি একজন হতদরিদ্র অসহায় মানুষ, আমার শারীরিক সমস্যার কারণে আমি ভারী কোন কাজ করতে পারি না, যে কারণে আমার সংসার ও আমি চালাতে পারছিলাম না। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অটোভ্যান টি পেয়ে আমি খুবই আনন্দিত। এই ভ্যানটি চালিয়ে আমি আমার পরিবারের অভাব অনটন দুর করে স্বাবলম্বী হতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা শাখার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট