1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোশাররফ তালুকদার সভাপতি, আবু নাসের হুসাইনকে সহ-সভাপতি করে জয়ঝাপ স:প্রা:বি: ম্যানেজিং কমিটি গঠন রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে ২৫ হাজার মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেফতার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলার সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। গ্রেফতারকৃত শামীম বিশ্বাস (৩০) এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

পুলিশ জানায়, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত এ হামলার ঘটনায় শামীম বিশ্বাস সরাসরি জড়িত ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আগুলদিয়া মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শামীম বিশ্বাস উপজেলার ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের আলী বিশ্বাসের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শামীম বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালায় মাদক কারবারি নুরু বিশ্বাস, শামীম বিশ্বাস ও সোহেল মাতুব্বর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট