1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার সালথায় রাস্তার অভাবে চরম সংকটে সোনাডাঙী গ্রামবাসী: দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন হরিপুরে জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত সন্ত্রাস,মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু নিভৃতে মোর হৃদয়ে এক কোণে – কবিতা হরিপুর সীমান্তে ১১জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও এসিল্যান্ডের আলোচনা সভা সালথায় জনবল সংকটে চার পরিদর্শিকায় চলছে উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ৯ কেন্দ্র

সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  সকাল ১১ টায় ইউসুফদিয়া দাখিল মাদ্রাসায় পরিক্ষার্থীদের বিদায় ও দোয়ার আয়োজন করা হয়।

ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছায়েমের সভাপতিত্বে দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মোঃ বেলায়েত হোসেন, দাতা সদস্য জিন্নাহ আলী, ইউসুফদিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম তারেক, সহ সভাপতি তাজুল ইসলাম,  শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শামীম ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য  মোঃ মোস্তাক হোসেন প্রমূখ

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, মহান আল্লাহু-  মানুষকে এই দুনিয়ায় পরিক্ষার জন্যই প্রেরণ করেছেন। পরিক্ষার মাঝেই পরিক্ষা। এই যে আমরা  এস.এস.সি ও দাখিল পরীক্ষা দেব।  এরপর পর্যায়ক্রমে তো এগিয়ে যেতে হবে। আমার আপনার জীবন দৌড়ের উপর টিকে আছে, আপনি যদি দৌড়ে টিকে থাকেন, আপনার যদি যোগ্যতা থাকে সবাই আপনাকে সেলুট করবে, আর যদি আপনার দক্ষতা বা যোগ্যতা না থাকে তাহলে আপনি সকলকে সেলুট করবেন। এখন আপনার জীবনের সুবর্ণ সুযোগ। এখন এই সময়ে যদি আপনি আপনাকে প্রস্তুত করতে পারেন তাহলে আপনি আপনার পরিবারে সম্পদে রুপান্তর হবে। এই সময়টা পার হয়ে গেলে আর সুযোগ নেই। সময় এমন একটা জিনিস পার হয়ে যাওয়ার সাথে সাথে আপনার জীবনের চিন্তা-চেতনা  বাস্তবতা অনেক পরিবর্তন হয়ে যাবে।  আর এমন একটা মুহূর্ত আসবে তখন আর আপনার কিছু করার থাকবে না। এ জন্যই আপনার যদি পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভাবেন আর একটু পড়ে আসি, তখন কি পারবেন আর পড়তে ? তো পরিক্ষার কেন্দ্রে যাওয়ার আগেই আপনাকে সে প্রস্তুুতি নিয়ে যেতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আজ এখানে আসছি আমার অনুভূতিতে সবসময় একটা জিনিস ই ছিল যে  আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন,  আমার মায়ের প্রতিটি মুহূর্তে চিন্তা ছিল যে আমার দবির কি করবে, আমি বিসিএসের ভাইবা বোর্ডেও এটা বলেছিলাম আমার মায়ের স্বপ্ন যে আমি ম্যজিট্রেড হব।  আমার মায়ের স্বপ্ন আমাকে এ পর্যন্ত নিয়ে আসছে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার জন্য ই কষ্ট করেন সফলতা পাবেন। শিক্ষা একমাত্র জিনিস যার ভাগ কাউকে দেওয়া লাগে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট