1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সালথায় প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন, থানায় অভিযোগ

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী, দুই সন্তানের জননী স্বামীর নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী প্রবাসীর নানা শাহজালাল শেখ সালথা থানায় এ বিষয়ে একটা লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম গ্রামের বাসিন্দা মো. নজরুল শেখ প্রায় ১০ বছর আগে মোসা. মালেকা বেগম (৩৫)-কে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের আর্থিক উন্নতির লক্ষ্যে নজরুল শেখ প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানেই কর্মরত আছেন।
এদিকে, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে মালেকা বেগম একই গ্রামের বাসিন্দা ইশা মোল্লার ছেলে হাসিবুল (২৫)-এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রবাস থেকে পাঠানো অর্থ এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার তার জিম্মায় ছিল।

অভিযোগে আরও বলা হয়, স্বামীর সংসারে থাকা অবস্থায় মালেকা বেগম তার বাবার বাড়ি এবং কথিত প্রেমিক হাসিবুলকে আর্থিক সহায়তা দিয়ে ঘর নির্মাণে সহযোগিতা করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, যা এলাকায় জানাজানি হয়।

পরবর্তীতে গত ১৮ এপ্রিল দুপুরে তিনি স্বামীর ঘর থেকে নগদ অর্থ, দামি আসবাবপত্র ও প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ২০ লাখ টাকার সম্পদ নিয়ে হাসিবুলের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে গিয়ে তিনি হাসিবুলকে স্বামী হিসেবে দাবি করেন এবং তাদের বিয়ে হয়েছে বলে জানান।

সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন মালেকা বেগম হাসিবুলের বাড়িতে অবস্থান নেন। তবে পরবর্তীতে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। হাসিবুলের মা ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, তার ছেলে বর্তমানে বাড়িতে নেই এবং মালেকা বেগম তার বাবার বাড়িতে গেছেন। তিনি আরও দাবি করেন, “মালেকা আমার ছেলের স্ত্রী। সব জেনেশুনেই সে আমাদের বাড়িতে এসেছে, আমরা তাকে মেনে নিয়েছি।”

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট