1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসব অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত নবীনগরে চেয়ারম্যান-ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষকে ইসলামী ছাত্রশিবিরের স্মারকলিপি রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের একজন মানবিক নেতা সৈকত পারভেজ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক চরভদ্রাসনে পুলিশের উপর হামলা, আসামী ছিনিয়ে নিলেন স্বজনরা সালথায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ৫ নেতার সংবাদ সম্মেলন

সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মুহা: তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সালথা থানার এসআই অপূর্ব কুমার, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও শিক্ষার্থী বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম এবং সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট