1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে হাবিবুর রহমান আটক

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

রাজিব হোসেন , মধুখালীপ্রতিনিধি :

ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (৬৫), পিতা মৃত – আব্দুর রহমান মোল্যা’কে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ । তার নামে কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে, মামলা নং-১৮, তাং-০৬/১২/২৫ইং, জিআর নং-৭২৭/২৫।

মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে গত ৮মে শুক্রবার ভোররাতে মধুখালী থানাধীন কুড়ানিয়ারচর নিজ বাসস্থান থেকে এসআই (নিরস্ত্র) মোঃ আহাদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ০১নং আমলী আদালত ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জন নিরাপত্তা বিপন্ন করা, জনমনে হ্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষে নাশকতা করার পরিকল্পনা, প্রস্তুতি, সমর্থন, অর্থায়ন এবং অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও প্রচেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি নিষিদ্ধ ঘোষিত মধুখালী উপজেলা কৃষকলীগের সদস্য সচিবের দায়িত্ব পালন করতেন ।
আসামীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রেরিত আসামীকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়াও পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও এজাহারে উল্ল্যেখিত অন্যান্য পলাতক আসামীদের অবস্থান শনাক্তসহ গ্রেফতার এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের লক্ষ্যে আসামীকে পৃথক প্রতিবেদনে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট