1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে হাবিবুর রহমান আটক মধুখালীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন মধুখালীবাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ ফিরলো বাড়িতে ফরিদপুরে শিশু ও নারী যৌন পাচার সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতে অ্যাডভেকেসি সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবা ৬০হাজার টাকাসহ আটক -২ রাজশাহীতে ট্রাক চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর,আগুনে পুড়ল ২টি ডাম্প ট্রাক বিক্ষুব্ধ জনতা রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত -১ মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া ১১ লক্ষ টাকা,নিভে যাবে আলো,আমাদের বিবেক কি আজও ঘুমিয়ে থাকবে

মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা

রাজিব হোসেন, মধুখালি প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধি:

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আইনউদ্দিন কলেজ শাখা।
রবিবার (১১ মে) দুপুর ১২টায় সরকারি আইনউদ্দিন কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফরিদপুর জেলা ছাত্রশিবিরের মানব উন্নয়ন সম্পাদক মোঃ ইমতিয়াজ হাসনাইন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা এমপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, পৌর শাখার আমির রেজাউল করিম, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ উবাইদুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদুল হোসাইন এবং মধুখালী পৌর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বাংলা অর্থসহ প্রায় ২৫০টি পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, কুরআনের বিধান মেনে চললে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট