1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত মোঃ মুকুল মোল্যা গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,জাতীয় সাংবাদিক সংস্থার

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহী নগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,তন্ময় দেবনাথ নামে এই সাংবাদিক এই রাস্তাদিয়ে যাবার সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি দুই হাত,পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

অভিযোগ রয়েছে,হামলার সময় দুর্বৃত্তরা তার ঘাড়ে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ জানিয়েছে,সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী বিভিন্ন সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের একটি অংশের সঙ্গে তন্ময় দেবনাথের পেশাগত বিরোধ চলছিল। হামলার পেছনে এসব বিষয় কোনোভাবে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

আহত সাংবাদিক তন্ময় দেবনাথকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিয়ে রাত্রি তিনটার সময় বাসায় ফিরে গেছেন।

এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের
সভাপতি মো : নূরে ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু,সাংগঠনিক সম্পাদক মো : পাভেল ইসলাম মিমুল,দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

হামলার বিষয়ে জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার
অফিসার ইনর্চাজ ওসি মো: ফরহাদ আলী বলেন,
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারিদের
গ্রেফতার জন্য পুলিশ সদস্য কাজ করছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট