1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার জন্য নিজস্ব ঘরের উদ্বোধন করলেন ইউএনও দবির উদ্দিন  হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত সালথায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত  পদ্মা ব্যারাজে বদলে যাবে ২৪ জেলার ভাগ্য: স্থান পরিদর্শনে মন্ত্রী এ্যানি সালথায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর রোগমুক্তি কামনায় ছোনগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্বৈরাচারী সরকার পতনে বিএনপি মাঠে নেমে কাজ করেছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ  সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত

হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে, এই স্লোগানকে, সামনে রেখে রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওয়াতায়, সহযোগী- প্রতিষ্ঠান আরডিআরএস এর আওতায়ধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্রা চৌরংগী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬ ই জুন মঙ্গলবার সকাল ১০টায়, স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড:একে এম সালাউদ্দিন টিম লিডার এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেইঞ্জ আরডিআরএস বাংলাদেশ, হারভেস্ট প্লাস এর, কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আমিন, প্রজেক্ট ম্যানেজার,শাহিনুল কবির, মোহাম্মদ মজিবুর রহমান মনিটরিং অফিসার , শেখ শরিফুল ইসলাম, হরিপুর এবং বালিয়াডাংগী উপজেলার দ্বায়িত্বরত আরডিআরএস কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ অত্র প্রতিষ্ঠানের গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তারা বলেন, দৈনন্দিন খাদ্যে জিংকের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, মেধা কমে যায় এবং অপুষ্টি ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য জিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হারভেস্ট প্লাস বিশ্বব্যাপী বায়োফর্টিফিকেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও জিংক-আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।যার ফলে মাও শিশু কিশোর- কিশোরীদের জিংকের ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট